গল্পে ফিরে যান

চতুর কর্মকর্তার দিনকাল

Posted 2 months ago
এক ব্যক্তি নতুন অফিস এ দায়িত্বে আসছেন, তখন পূর্ববর্তী কর্মকর্তা তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেবার সময় তিনটি চিঠি দেন এবং বলে যান যে যখন বিপদে পড়বেন তখন প্রথম চিঠিটা খুইলেন।এমন দ্বিতীয় বিপদের সময় কোনো কুলকিনারা করতে না পারলে, আমার দ্বিতীয় চিঠিটা খুইলেন।একইভাবে তৃতীয় চিঠিটাও তৃতীয় কোনো অনসলভেবল বিপদে খুইলেন।এই তিন চিঠিতে একজন সাবেক সিনিয়র কর্তা হিসেবে আমার আপনার প্রতি তিনটি সাজেশন আছে।কেবল বিপদের সময় খুলবেন।

এরকম ভদ্রলোক তিনটি চিঠি ই যত্ন করে রাখলেন।কাজ ও সুন্দরমত শুরু করলেন।ভালোই চলছিলো দিনকাল সহকর্মীদের সাথে।এর মধ্যে প্রথম এক বিপদে পড়লেন।তিনি এইবার কি করবেন বুঝতে না পেরে সিনিয়র এর প্রথম চিঠিটা খুললেন।দেখলেন লিখা আছে - ভাই, টেনশন নাই।আমার উপরে দোষ চাপিয়ে দিন।বলেন এইগুলো আগেরজন করে গেছেন বা আগের এই এই ত্রুটির কারণে এইটি ঘটেছে।যেই কথা সেই কাজ।বস ও বুঝতে পারলেন নবীন কর্মকর্তার অপারগতা।

৩/৪ বছর পরে এই লোক আবার বিপদে পড়ছে।আবার কি করবে বুঝতে না পেরে দ্বিতীয় চিঠি খুললেন।এইবার দেখলেন লিখা- ভাই ভয় পাইয়েন না।এইবার বলেন জুনিয়র রা এইসব করেছে।ওরা কথা শুনে না।একটা বললে আরেকটা করে।এখনকার প্রজন্ম বুঝেন না।যথারীতি সিনিয়র এর কথামতো চলে, এই যাত্রায় ও পার পেলেন।

তারপর ২ বছর পরে আবার সমস্যায় পড়লেন।এইবার আর কোনো ভাবনা-চিন্তা না করে, সহজ সমাধান হিসেবে তৃতীয় চিঠিটিও খুললেন।এইবার লিখা- শোনেন অনেক তো হলো।এইবার এই তিন টি চিঠি ই যত্ন করে প্যাকেট করে নতুন দায়িত্বপ্রাপ্তের হাতে দিয়ে ট্রান্সফার হয়ে চলে যান।একটু ভালো খামে দিয়েন চিঠিগুলো অনেক পুরনো তো!কারণ আমার বস ও আমাকে এইগুলো দিয়ে চলে গেছিলো।

চতুর কর্মকর্তার দিনকাল #সংগৃহীত 😡

কথাগুলো যদি হৃদয় ছুঁয়ে যায়, শেয়ার করুন।

কথাগুলো পড়ার পর যদি মনে দাগ কাটে—তাহলে আপনার অনুভূতিটাও জানিয়ে যান।

মন্তব্যসমূহ (0)

No comments yet. Be the first to comment!